News

সচিবালয়ে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

এর আগে বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় প্রধানমন্ত্রী লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে হেঁটে ওঠেন। এ সময় তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীরাও সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button