News

সোমালিল্যান্ড: লোহিত সাগরে নতুন সাম্রাজ্যবাদী ঘাঁটি

হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগরে নিজেদের সামরিক ও বাণিজ্যিক নিয়ন্ত্রণ জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্র সোমালিল্যান্ডকে ব্যবহার করতে চায় বলে ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এই কৌশলের অংশ হিসেবে ওয়াশিংটনে তথাকথিত সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরহমান মোহাম্মদ আবদুল্লাহির সাথে মার্কিন রিপাবলিকান সোটর টেড ক্রুজ এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন।

বৈঠকে মূলত হর্ন অব আফ্রিকা ও এডেন উপসাগর অঞ্চলে মার্কিন বলয় সম্প্রসারণ এবং উভয় পক্ষের কৌশলগত সম্পর্ক জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়।আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সোমালিল্যান্ড দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে আসছে।

বৈঠক শেষে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ সোমালিল্যান্ডকে লোহিত সাগর ও উপকূলীয় অঞ্চলের নৌ-বাণিজ্য রক্ষা এবং সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের একটি ‘নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ অংশীদার’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি ওয়াশিংটনকে সোমালিয়ার থেকে আলাদা বিবেচনা করে সোমালিল্যান্ডের সাথে সরাসরি স্বাধীন কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক গড়ার ওপর জোর দেন।

তবে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সোমালিয়াকে বিভক্ত রাখার ও ওই অঞ্চলে নতুন সামরিক সামরিক ও বাণিজ্যিক প্রভাব তৈরির সাম্রাজ্যবাদী কৌশলের অংশ হিসেবেই সোমালিল্যান্ডের পৃথক সার্বভৌমত্ব ও স্বীকৃতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছেন মার্কিন রাজনীতিকেরা। এতে কৌশলগত লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি ঘিরে আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

source: Azadir Dak

Back to top button