ঝিনাইদহে ছাত্রলীগের মিছিল, শেখ হাসিনাকে আসামি করে মামলা

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোটচাঁদপুর থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০/১২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় শেখ হাসিনাসহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় থানার এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় পৃথক অভিযান চালিয়ে এরই মধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫-২০ জন ব্যানার নিয়ে মিছিল করছেন।
পুলিশের দাবি, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাস স্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০-১৫ জন লোক নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৮টি লাঠি জব্দ করে। যা মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে।
শু
source: Barta Bazar