News

প্রতিদিন হোটেলের সামনে ভিড় করলে বিদেশিদের কাছে দেশের নাম খারাপ হবে: প্রধানমন্ত্রী

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান© সংগৃহীত

বিদেশিরা একটু অন্যরকম, প্রতিদিন হোটেলের সামনে ভিড় করলে বিদেশিদের কাছে দেশের নাম খারাপ হবে বলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় রাতে হায়াত গ্র্যান্ড সেন্ট্রালের বেলকুনিতে দাঁড়িয়ে উপস্থিত লোকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। 

হোটেলের সামনে ভিড় করা নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন,“এখন আপনারা যদি প্রতিদিন এভাবে ভিড় করেন, দেখা করার একটা সময় আছে ২৫ তারিখ। ২৫ সেপ্টেম্বর দেখা করার সময় আমরা রেখেছি।”

আরও পড়ুন

তিনি আরও বলেন,“আপনারা যদি প্রতিদিন এভাবে ভিড় করেন,“বিদেশে বাংলাদেশের নামটা তো খারাপ হবে। কারণ জানেনই বিদেশিরা একটু অন্যরকম। আমরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখার চেষ্টা করি। সবাই ২৫ তারিখে দেখা করবেন।”

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেল অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৪ ঘটিকায় তিনি জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে বক্তব্য দেবেন। তার ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট এবং বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কার প্রাধান্য পাবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button