News

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১১ দলের দেলাওয়ার

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন।

এসময় ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি কফিলউদ্দিন আহমেদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, এনসিপির জেলা সদস্য সচিব খলিলুর রহমান, খেলাফত মজলিসের জেলা দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম, জাগপা জেলা সভাপতি জালাল হোসাইন, ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সভাপতি আনিস আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) দেলাওয়ার হোসেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button