News

পল্টনে জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পল্টনে এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরের আল-রাজি কমপ্লেক্সের সামনে জামায়াতে ইসলামী পল্টন আল-রাজি আইবিএফ সাংগঠনিক ওয়ার্ড এবং মানবাধিকার বিভাগের যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

এ ফ্রি মেডিকেল ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, পল্টন থানা আমির ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মারুফুল ইসলাম। এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও পথচারীদের ব্যাপক উপস্থিতি এবং চিকিৎসা সেবা গ্রহণ করতে দেখা যায়।

আল-রাজি আইবিএফ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি অ্যাডভোকেট আফসার আলীর সঞ্চালনায় এবং মানবাধিকার বিভাগের সভাপতি আব্দুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা কার্যক্রমটি পরিচালিত হয়। এতে আগত রোগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন জামায়াতে ইসলামীর পল্টন থানা সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও পল্টন থানা সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন, মো. এনামুল হক, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খন্দকার আব্দুর রবসহ পল্টন থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button