News

সংবিধান সংশোধনে গণভোটের বিধান নেই, এটি ভুল ব্যাখ্যা: শিশির মনির

আইনজীবী শিশির মনির© ঢাকা ডায়েরি সম্পাদিত

বর্তমান সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য গণভোটের কোনো বিধান নেই বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে শিশির মনির লেখেন, ‘বর্তমান সংবিধান অনুযায়ী সংশোধনের জন্য গণভোট করার কোনো বিধান নেই। সাংবিধানিক আইনের ভুল ব্যাখ্যা প্রদান করা হচ্ছে।’

তিনি আরও লেখেন, ‘দয়া করে ভুল ব্যাখ্যা প্রদান করা থেকে বিরত থাকুন। নিজে বাঁচুন। অন্যকে বাঁচান।’

প্রসঙ্গত, রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,  সংবিধানের যেসব মৌলিক বিষয়ে সংশোধন আনা হবে, সেগুলোর ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোট অনুষ্ঠিত হবে। সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ১৪২ বা সংশ্লিষ্ট সাংবিধানিক বিধানে পরিবর্তন এলে গণভোটের বাধ্যবাধকতা থাকবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button