News

বিসিএসের গেজেট থেকে মেধাবীদের বাদ দেওয়ার প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ দুপুরে

৪৯তম বিসিএসের গেজেট থেকে মেধাবী চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দুপুর ১২টায় এ বিক্ষোভের আয়োজন করা হবে।

ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যক্তিগত আইডিতে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “নির্লজ্জ দলীয়করণের উদ্দেশ্যে কোনো ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ না থাকা শিক্ষার্থীদেরও ৪৯তম বিসিএসের গেজেট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করবেন তারা।”

source: Asia Post

Leave a Reply

Back to top button