News

পশ্চিমবঙ্গে এখন পূজার প্যান্ডেলে আজান শোনা যাবে না: বিজেপির মন্ত্রী

আগে দুর্গাপূজার প্যান্ডেলে আজান শোনা যেতো, এখন যায় না বলে মন্তব্য করেছে ভারতের কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত সুকান্ত মজুমদার। শুক্রবার (১৬ অক্টোবর) সোদপুরের বিজয়পুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা উদ্বোধন করতে এসে এমন মন্তব্য করেন তিনি।

সুকান্ত মজুমদার বলেন, দুর্গাপূজার পরিবেশ দেখেই আপনারা বুঝতে পারবেন পরিবর্তন এসেছে। আগে দুর্গাপূজার প্যান্ডেলে আজান শোনা যেতো, এখন কেউ বাজাবে না।

তিনি আরও বলেন, এখন পূজা প্যান্ডেলে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেখা যাচ্ছে। বন্দে মাতারাম, সন্ন্যাসী-সাধুদের দেখা যাচ্ছে। ইংরেজদের বিরুদ্ধে কালাপানিতে লড়াই করা ‘বীর সাভারকার’দের দেখা যাচ্ছে। বাংলাকে আগে যেভাবে দেখা যেত, গণতন্ত্রের জায়গা ছিল, এখন ঠিক সেই রকমই দেখা যাচ্ছে।

এরপরই বলিউড সুপারস্টার আমির খানের ভাতিজা ইমরান খানকে নিয়ে সুকান্ত মজুমদার বলেন, অন্য দেশের নাগরিকদের কোনো অধিকার নেই যে কোনো গণতান্ত্রিক দেশের আন্দোলনে অংশ নেওয়ার। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অংশ নিক। আমি বিদেশে গিয়ে কোনো আন্দোলনে অংশ নিলে আমাকে তো গ্রেফতার করা হবেই। কিন্তু তাও তাকে বলা হয়েছে যে আপনি দেশ ছাড়ুন, কারণ আপনি আমাদের দেশের নাগরিক নন।

ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ দিনের জুডিশিয়াল কাস্টডির বিষয়ে সুকান্তর মন্তব্য, এটা কোর্টের নির্দেশ। কোর্টে নির্দেশ দিলে আমি আর আপনি কী করতে পারি। কোর্টের বিষয় কোর্টের ।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button