পূজার জন্য ১ মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা

সংসদ সদস্য ব্যরিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘গত এক মাস ধরে আমি একটা একটা করে শাড়ি জমিয়েছি—এটা সপ্তমীতে পরব, এটা অষ্টমীতে পরব, এটা নবমীতে পরব, এটা দশমীতে পরব।
আজ সোমবার (১৯ অক্টোবর) নিজ সংসদীয় আসনের পূজা মণ্ডপ পরিদর্শনের সময় এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি এসছি আপনাদের সঙ্গে আনন্দটা ভাগাভাগি করে নিতে। আমাদের আবহমানকালের সংস্কৃতি— আমরা ঈদের আনন্দ যেমন একসাথে উপভোগ করি, পূজার আনন্দ কিন্তু আমাদের কম না। গত এক মাস ধরে আমি একটা একটা করে শাড়ি জমিয়েছি— এটা সপ্তমীতে পরব, এটা অষ্টমীতে পরব, এটা নবমীতে পরব, এটা দশমীতে পরব। সুতরাং এই আনন্দ কিন্তু কম না।
তিনি বলেন, ‘ঈদে দায়িত্ব বেশি থাকে, আর পূজায় আমার ঘোরাঘুরি আর আনন্দ বেশি হয়। সুতরাং বুঝতেই পারছেন, এটা আমাদের প্রাণের উৎসব।
সকলের কাছে অনুরোধ রেখে রুমিন ফারহানা বলেন, ‘এই উৎসবের রংটা যেন উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়। এই উৎসবের রঙের মধ্যে যেন কোনো রকম কোনো কষ্টের ছাপ না পড়ে— এটা দেখবার দায়িত্ব আমাদের সকলের। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে যে আশীর্বাদ দিয়েছেন, আগামীতেও যেন আপনাদের পাশে থাকতে পারি, নির্বাচিত হতে পারি। আল্লাহ যেন সেই আশীর্বাদ পূরণ করেন। মায়ের আশীর্বাদ চাই, আপনাদের সকলের আশীর্বাদ চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
source: The Daily Campus