আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল

আমজনতা দলের তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই ফ্যাসিবাদী আমলে ‘গুপ্ত’ ছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রবিবার (২৫ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, ‘আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমানকে যারা সমালোচনা করে আম তারেক নামে ডাকে তারা অধিকাংশ ফ্যাসিবাদী জামানায় গুপ্ত ছিল। এবং শেখ হাসিনার আমজনতার দলের এক তারেক রহমানের যে অবদান আছে, পুরো গুপ্ত বাহিনীর সেই অবদান নেই।’
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাশেদ খাঁন লেখেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জাপান সফরে আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করার জন্য।
তিনি আরও লেখেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যাদের ভূমিকা আছে, সবাইকে তিনি একে একে মূল্যায়ন করতেছেন। এটার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য অভিভাবকত্বের পরিচয় প্রকাশ পাচ্ছে।
source: The Daily Campus