News

এইচএসসিতে লক্ষ্মীপুরে সেরা প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, পাসের হার ৯৮.৯২ শতাংশ

এইচএসসি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় রায়পুর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ প্রথম স্থান অর্জন করেছে। তাদের পাসের হার ৯৮.৯২ শতাংশ। পাশের দিক দিয়ে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ কুমিল্লা বোর্ডেও সেরার তালিকায় রয়েছে।

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ জানান, আমাদের ৩৭২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছে। এরমধ্যে ৩৬৮ জন কৃতকার্য হয়েছে। পাশের দিকে কুমিল্লা বোর্ডে আমাদের প্রতিষ্ঠান সেরার তালিকায় রয়েছে এবং জেলায় প্রথম হয়েছে। কুমিল্লা বোর্ডে কয়েকটি কলেজ দুই-একজন পরীক্ষা দিয়ে পাশ করায় তাদেরকে শতভাগ দেখা যাচ্ছে। তবে পরীক্ষার্থী ও পাশের দিকে আমরাই সেরা।
 
জানা গেছে, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬৮ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন (বিজ্ঞান-৮, মানবিক-৩ ও ব্যবসায় শিক্ষা-১৩)। এছাড়া ১৮৬ জন এ গ্রেড, ১১৮ জন এ মাইনাস, ৩৭ জন বি গ্রেড ও ৩ জন সি গ্রেড পেয়েছেন।

এদিকে লক্ষ্মীপুর সরকারি কলেজে পাশের হার ৭৭.২৫ শতাংশ। এ কলেজ থেকে ১১২১ জন পরীক্ষা দিয়ে ৮৬৬ জন কৃতকার্য হয়েছেন। এরমধ্যে ৩১ জন জিপিএ-৫ পেয়েছেন। লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজে পাশের হার ৮৮.৮৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৭২ জনের মধ্যে ৬৪ জন কৃতকার্য হয়েছেন।

source: The Daily Campus

Back to top button