News

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংসদীয় গণতন্ত্রের বিকাশ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করা হয়।

রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, গত ২০ নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএ’র চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জোরদারের বিষয়ে আলোচনা হয়।

চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button