Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

‘শেখ মজিবুর রহমান’কে বিএনপির মনোনয়ন দিতে ট্রেন আটকে বিক্ষোভ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে সরারচর বাজার প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে গিয়ে অবস্থান নেয়।

সেখানে বিক্ষুব্ধ সমর্থকরা কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি অল্প সময়ের জন্য আটকে দেন। পরে উপজেলা বিএনপির নেতারা সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেন। প্রায় ১০ মিনিট ট্রেনটি থেমে ছিল বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাচ্ছি—অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করুন। যতদিন পর্যন্ত তা না হবে, আমরা রাজপথে থাকবো। বাজিতপুর-নিকলির মানুষ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button