Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সারাদেশে জামায়াতের নারী নেতাকর্মীদের হেনস্তার প্রতিবাদে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছিল সংগঠনটির মহিলা শাখা। তবে এ সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আগামী ৩১ জানুয়ারি মহিলা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে ডা. তাহের বলেছিলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচিতেও যদি সমস্যার সমাধান না হয়, তবে আমাদের মহিলা শাখার পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে ১১ দলীয় জোটের পক্ষ থেকেও আমরা রাজপথে বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। আপাতত আমরা মহিলা শাখার কর্মসূচি ঘোষণা করছি যাতে সরকারের শুভ বুদ্ধির উদয় হয় এবং তারা দৃষ্টিপাত করে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button