Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

গুণ্ডা গুণ্ডা ভাব নিয়ে আর ছাত্র রাজনীতি করা যাবে না

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ক্যাম্পাস রাজনীতি নিয়ে মুখ খুলেছেন তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ পোস্টে ড. গালিব লেখেছেন, ‘চাকসুতে ২৬ টি পদের মধ্যে ২৪ টি শিবিরের প্যানেল পাইছে আর রাকসুতে ২৩ এর মধ্যে ২০।’ তিনি বলেন, ‘ছাত্রদল ডাকসু, জাকসু, চাকসু, রাকসু – সব মিলায়ে পাইছে শুধু একটা এজিএস।’

তিনি মন্তব্য করেন, সারা দেশব্যাপী বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীদের একচেটিয়া সাপোর্ট পাইতেছে শিবির – এইটা এক নতুন বাংলাদেশের গল্প বলতেছে। 

ড. গালিব বলেন, ‘অছাত্র, বয়স্ক ছাত্র, সন্ত্রাসী, চাঁদাবাজ, চিৎকার চেচামেচি করা পুরাতন রাজনৈতিক স্টাইল দিয়া আর রাজনীতি করা যাবে না। শিবিরকে হারাইতে হলে মেধাবী হইতে হবে, ছাত্রদের অধিকার নিয়া কনস্ট্রাকটিভ রাজনীতি করতে হবে, আর দেখতে শুনতেও ব্যক্তিত্ববান কিউট সুইট টাইপের হইতে হবে।’ তিনি যোগ করেন, ‘গুণ্ডা গুণ্ডা ভাব থাকলে আর হবে না।’

পোস্টটি শেষ করে তিনি ব্যক্তিগত আকাঙ্ক্ষাও ব্যক্ত করেন—‘এমন এক বাংলাদেশই তো আমরা চাইছিলাম আমাদের সারাটা জীবন ধরে।’

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Back to top button