Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জনপ্রিয়তার কারণেই হয়তো সরিয়ে দেওয়া হয়েছে হাদিকে : জামায়াত আমির

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তাই সম্ভবত কেউ কেউ সহ্য করতে পারেনি। এজন্যই তারা ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দিয়েছে। তিনি বলেন, বিপ্লবীদের খুন করে তাদের চেতনাকে হত্যা করা যায় না; তা আরো ছড়িয়ে পড়ে।

আজ রবিবার (২১ ডিসেম্বর) ফজর নামাজের পর শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, চব্বিশের জুলাইয়ের আপনজন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা ও সার্বভৌমতবের কথা বলে গেছেন। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল।

তিনি আরো বলেন, সরকার যা করছে তাতে জনগণ এখনও সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনিভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button