News

নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

আত্মপ্রকাশের দুই বছরের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম, আসিফ মাহমুদসহ দলের অন্য নেতারা।

শুক্রবার (২৩ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আব্দুল্লাহ। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাড. মুজাহিদুল ইসলাম শাহীন এবং মাওলানা আশরাফ মাহাদী। সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল এবং এ.কে. ফ্লোরা।

কমিটিতে সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া যুগ্ম সদস্যসচিব হিসেবে স্থান পেয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক এবং মো. আতাউল্লাহ।

আন্তর্জাতিক সম্পাদক পদে তহসীন রিয়াজ এবং সহ আন্তর্জাতিক সম্পাদক পদে আশরেফা খাতুন দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর সম্পাদকের দায়িত্বে সাদিয়া ফারজানা দিনা এবং সহ দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম। আইন সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম মুসা এবং সহ আইন সম্পাদক পদে আছেন অ্যাড. এরশাদুল বারি ও অ্যাড. ছেফায়েত উল্লাহ। প্রচার সম্পাদক জয়নাল আবেদীন শিশির এবং সহ প্রচার সম্পাদক হিসেবে মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন রয়েছেন। শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার।

ঢাকা বিভাগ (উত্তর)-এ সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী। চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এ সাংগঠনিক সম্পাদক এ.এস.এম. সুজাউদ্দীন এবং সহ সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল করিম। রাজশাহী বিভাগে সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সহ সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। চট্টগ্রাম বিভাগ (উত্তর)-এ সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ্ এবং সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সৈকত। রংপুর বিভাগে সাংগঠনিক সম্পাদক ডা. মো. কামরুল ইসলাম দর্পণ এবং সহ সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন। 

সিলেট বিভাগে সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কামরুল আরিফ এবং সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ উদ্দিন তারেক। খুলনা বিভাগে সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা এবং সহ সাংগঠনিক সম্পাদক মোল্যা রহমতুল্লাহ। বরিশাল বিভাগে সাংগঠনিক সম্পাদক ড. শামীম হামিদী এবং সহ সাংগঠনিক সম্পাদক কাজী সালমান। ময়মনসিংহ বিভাগে সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার এবং সহ সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা। ঢাকা বিভাগ (দক্ষিণ)-এ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু। এছাড়া ডায়াস্পোরা সাংগঠনিক সম্পাদক হিসেবে রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা দায়িত্বে রয়েছেন এবং ডায়াস্পোরা সহ সাংগঠনিক সম্পাদক পদে আছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ।   

নারী বিষয়ক সম্পাদক অ্যাড. হুমায়রা নূর। কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। পরিবেশ ও জলবায়ু সম্পাদক সাঙ্গফতা বুশরা মিশমা এবং সহ পরিবেশ ও জলবায়ু সম্পাদক এহসানুল মাহবুব জোবায়ের। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মনজিলা ঝুমা। মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এবং সহ মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। ধর্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান এবং সহ ধর্ম সম্পাদক হিসেবে সাগর বড়ুয়া ও জয় বিশ্বাস দায়িত্বপ্রাপ্ত। গণশিক্ষা বিষয়ক সম্পাদক মশিউর রহমান। সংস্কৃতি সম্পাদক লুৎফর রহমান এবং সহ সংস্কৃতি সম্পাদক মেহরাব সিফাত। শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আলী নাছের খান। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল এবং সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম। তথ্য-প্রযুক্তি সম্পাদক রাশেদ উল আলম এবং সহ তথ্য-প্রযুক্তি সম্পাদক তাওহিদ তানজিম। প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার নুরুল হুদা।  

source: The Daily Campus

Leave a Reply

Back to top button