Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

আ.লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতেই হামলা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আ.লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের বাড়িতেই হামলা

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নেররা মচন্দ্রপুর গ্রামে আওয়ামীলীগ থেকে বিএনপিতে যোগ দিয়েই বিএনপির ১০-১২ জন নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে । গত মঙ্গলবার (৬ই জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা চালায় ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থকরা।

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

এ সময় ওই এলাকার সেন্টুকাজী, জামাল কাজী ও সুমন কাজীর নেতৃত্বে ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়িসহ বিএনপি সমর্থিত অন্তত ১০-১২টি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়।

হামলার শিকার ব্যক্তিরা অভিযোগ করেছেন, হামলাকারীরা ঘরবাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি ঘরে থাকা নগদ অর্থও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা আরও জানান, যারা এই হা মলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে তারা মাত্র কয়েক দিন আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়। রাজনৈতিক খোলস পরিবর্তন করেই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপির ত্যা গী নেতাকর্মীদের লক্ষ্য করে এই তান্ডব চালিয়েছে। বর্তমানে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।


সংবাদের URL কপি করা হয়েছে

মন্তব্য করুন জবাব বাতিল

এই বিভাগের আরও সংবাদ পড়ুন

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: banglamagazinenews.com

Back to top button