Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিএনপির ৩ নেতাকে জরিমানা

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ভোলার চরফ্যাশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আচরণবিধি লঙ্ঘন করে ভোট কেন্দ্রে প্রবেশ ও জামায়াতের কর্মীকে মারধরের অভিযোগে বিএনপির দুই নেতাকে জরিমানা ও একজনকে আটক করেছে নৌবাহিনী।

জানা গেছে, বুধবার ১১ ফেব্রুয়ারি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশের দায়ে ৮৮ নং দক্ষিণ হাজারী গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই এলাকার যুবদল নেতা হেলাল উদ্দিন টিপুকে নৌবাহিনী আটক করে প্রিজাইডিং অফিসারের কাছে রেখে যান।

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আরিফ রায়হান কেন্দ্র এলাকায় ভোট দান ব্যতীত প্রবেশ না করার শর্তে মুছলেকা রেখে ছেড়ে দেন।

অপর দিকে জামায়াত কর্মীর উপর হামলার অভিযোগে জিন্নাগর ইউনিয়ন যুবদল নেতা শাহাবুদ্দিন সবুজ ( ব্যাটারী সবুজ) ও জিন্নাগর ৪ নং ওয়ার্ডের যুবদল নেতা মোঃ রায়হান উদ্দিন প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি ভোলা-৪ ও সিভিল জর্জ ভোলা মোঃ রাকিব মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button