Bd বাংলাদেশ

কুয়েতে ইরানের হামলায় কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে সকল ক্রু বেঁচে গেছেন বলে জানায় মন্ত্রণালয়।

সোমবারের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আগুন লেগেছে। সে অবস্থায় এটি নিচে পড়ছে।

বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে ভিডিও পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে দেখা যায়, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এ ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে বা কোন বিমানবাহিনীর তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

 

বার্তা বাজার/এমএমএইচ

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button