Bd বাংলাদেশ

ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরায় ২ প্রবাসীর বাড়িতে শোকের ছায়া

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার ২ প্রবাসীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।

গত সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন। একই হামলায় আরও এক সিরীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননভিত্তিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে।

পরে বাংলাদেশ দূতাবাস, বৈরুত এক শোকবার্তায় নিহত দুই বাংলাদেশির নাম ও পরিচয় নিশ্চিত করে। শোকবার্তায় জানানো হয়, দুপুর প্রায় ১২টার দিকে নিজ আবাসস্থলে অবস্থানকালে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে নিহত হন তারা।

বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

এদিকে নিহতদের বাড়িতে এখর পৌঁছানোর পর শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃতদের মরদেহ কখন নাগাত দেশে পৌঁছাবে সে বিষয়ে জানা যায়নি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Back to top button