Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

মুক্তিযুদ্ধের বিরোধিতার ক্ষেত্রে বর্তমান জামাতের নেতাদের অংশগ্রহণ ছিল না: স্পিকার

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

মুক্তিযুদ্ধের বিরোধিতার ক্ষেত্রে বর্তমান জামাতের নেতাদের অংশগ্রহণ ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন ‘ স্টার নিউজে’ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিরোধীদল সম্পর্কে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, জামাতে ইসলাম ১৯৭১ সালে অবশ্যই স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু বর্তমানে যারা জামাতের নেতা, সংসদ সদস্য তাদের অধিকাংশেরই জন্ম ৭১ সালের পরে। বিরোধিতার ক্ষেত্রে ৭১-এ তাদের কোন অংশগ্রহণ ছিল না। সেই হিসাবে আমি মনে করি তাদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন, জামায়াত ইসলাম গতবার প্রথমবারের মত ভাষা দিবসে শহীদ মিনারে গিয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। স্মৃতিসৌধেও প্রথমবারের মতো তারা গিয়েছে। সেজন্য আমি মনে করি তাদের চিন্তাভাবনায় কিছু পরিবর্তন এসেছে। তারা বাস্তবতা মেনে নিয়েছে।

তিনি বলেন, বর্তমান বিরোধী দলের নেতা একজন চমৎকার মানুষ। তিনি বলেন ভালো। অতীতের মত বিরোধিতার জন্য বিরোধিতা এটি তার মধ্যে আমি লক্ষ্য করিনি। জামাতেরও সংসদ সদস্য নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা আছে। জামাতে ইসলামীর পক্ষ থেকে আগের একটি সংসদেও তাকে দেখেছিলাম। এবং তাদের মধ্যে আরও দুই তিনজন মুক্তিযোদ্ধা ছিল।

তিনি আরও বলেন, আগে মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতেন না মুক্তিযোদ্ধা বলে। এখন তারা গর্বের সাথে পরিচয় দেন যে আমরা মুক্তিযুদ্ধ। সংসদের বিরোধীদলের উপনেতায় নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবিত করেছে। হুচ ইজ গুড সাইন আমি মনে করি। জামাতের মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা বুঝতে পারছে যে স্বাধীনতা বিরোধী স্টিগমা নিয়ে রাজনীতি বেশি দূর যাওয়া যাবে না।

মুক্তিযুদ্ধ মীমাংসিত বিষয় উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে শ্রদ্ধার সাথে স্বীকার করতে হবে। তাহলেই তারা বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবেন। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে অন্য কোন আতেলদের কথায় যদি মুক্তিযুদ্ধ বিরোধী কোন কথাবার্তা বলেন অথবা যেই বলেন সে ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedhakadiary.com

Back to top button