Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান: যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বোমা হামলার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলা বা হুমকিই জবাবহীন থাকবে না। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি নিরাপদ থাকতে চান, আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’

বুধবার (১০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাগচি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।’ খবর সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের।

‘আমাদের শক্তিশালী সামরিক বাহিনী কোনো হামলা বা হুমকিরই জবাব না দিয়ে বসে থাকবে না। পারস্য উপসাগরের ইতিহাসে এ অঞ্চলে অনুপ্রবেশকারী বহিরাগতদের করুণ পরিণতির বহু অধ্যায় আছে।,’ বলেন তিনি।

এর আগে মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে ইরানের একাধিক স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জেরে মার্কিন বাহিনী এই হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপ, জাস্ক, সিরিক ও বন্দর আব্বাসে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) ইরানের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই হামলা শুরু হয়। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলা ছিল ‘ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা জবাব’।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedailycampus.com

Leave a Reply

Back to top button