Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বিরিয়ানির খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জয় বাংলা স্লোগান; অতঃপর ধরা!

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খায়ানোর প্রলোভন দেখিয়ে জয় বাংলা স্লোগান, ও কেক কাটার অভিযোগে মো. মজনু তালুকদার (২৭) ও মোতায়ের মোল্যা (১৮) নামের দুইজনকে মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন – লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মজনু তালুকদার ও একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের মোল্যা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার রেল স্টেশনে কার্যক্র নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জয় বাংলা স্লোগান ও কেক কাটার অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদেরকে আটক করেন পুলিশ। আরও জানা যায় তাদেরকে জয় বাংলা স্লোগান ও কেক কাটার জন্য বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বার্তা বাজারকে বলেন,আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button