Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী কয়েদির মৃত্যু

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি লাইচ বেগম ওরফ লাইচনার (৪৮) এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়েছে। নড়াইল জেলা কারাগারের জেলার মো. সাইফিল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত লাইচ ওরফ লাইচনার বেগম লোহাগড়া উপজেলার চর-দিঘলিয়া গ্রামের বাহার উদ্দিনের স্ত্রী। তিনি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। জেলা কারাগারে তার মহিলা কয়েদি বন্দি নং ছিলো-৭১৯০/এ।

নড়াইল জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ২৪ এপ্রিল জমি জমা সংক্রান্ত বিরোধের জেলে লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের চর- দিঘলিয়া গ্রামের মুসা খন্দকার প্রতিপক্ষের হামলায় খুন হয়। নিহতের ভাই বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন শুনানির পর গত বছরের ১৪ মে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচার এলিনা আক্তার ওই মামলায় লাইচ বেগম ওরফ লাইচনা, তার দেবর আকরাম মোল্যা ও জাফর খন্দকারসহ ৩জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই লাইচ বেগম সাজা ভোগ করছিলো। রবিবার দুপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাইচ বেগম কয়েদি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জুরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল জেলা কারাগারে জেলার মো.সাইফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, লাইচ বেগম উচ্চ রক্তচাপ, ও হার্টের সমস্যা ছিলো। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তার ঔষধ চলছিল। আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bartabazar.com

Leave a Reply

Back to top button