Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

শেষ নিঃশ্বাস পর্যন্ত মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করব: আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশের ভূখণ্ড রক্ষায় ইরান শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। বান্দার খামিরে তিন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (১৮ জুলাই) ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, বান্দার খামির সেতু পার হওয়ার সময় তিন গ্রামবাসী নিহত হয়েছেন। তিনি বলেন, নিহতরা সম্পূর্ণ নিরীহ ছিলেন এবং তাদের রক্ত কখনোই বৃথা যেতে দেওয়া হবে না।

আরাগচি আরও বলেন, ইরানই তাদের মাতৃভূমি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেশের প্রতিটি অংশ রক্ষায় তারা শেষ মুহূর্ত পর্যন্ত দৃঢ়ভাবে অবস্থান নেবেন।

এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দেশটিতে অন্তত ৩৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button