Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব

সৌদির বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে ট্রাম্পের অনুমোদন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিয়ে একটি ঐতিহাসিক চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরবের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথ উন্মুক্ত হতে পারে। কয়েক হাজার কোটি ডলার মূল্যের এ উদ্যোগের লক্ষ্য সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া এবং বিদেশি প্রতিদ্বন্দ্বীদের প্রভাব কমানো।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা থাকলে পারমাণবিক প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার ঠেকানো সহজ হবে। একই সঙ্গে সৌদি আরবের পারমাণবিক কার্যক্রমের ওপর যুক্তরাষ্ট্রের তদারকি নিশ্চিত করা হবে, যাতে এটি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত না হয়।

তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে সৌদি আরবের পারমাণবিক সক্ষমতা সম্প্রসারণ নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। সেখানে এটি নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button