Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব

ভারতজুড়ে আজ ককরোচ পার্টির বিক্ষোভ

প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের দিল্লিতে চলছে লাগাতা আন্দোলন । ভারতজুড়ে পুলিশি সহিংসতার শিকার হওয়া মানুষদের পাশে দাঁড়াতে এবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির আহ্বান জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

এছাড়া, গত ২০ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে লাঠিচার্জ করে পুলিশ। তার প্রতিবাদে আজ ভারতজুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে স্টুডেন্ট ফেডারেশন ইন্ডিয়াসহ বিভিন্ন সংগঠন। কলকাতায় শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হওয়ার কথা রয়েছে।

এরআগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ককরোচ পার্টি শুক্রবারের কর্মসূচিতে অংশ নিতে দেশের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানায়।

এক্সের ওই বার্তায় আয়োজকদের উদ্দেশে বলা হয়, প্রতিটি সমাবেশের সম্মুখভাগ থেকে শিক্ষার্থীদের মূল দাবিগুলো যেন স্পষ্টভাবে পড়ে শোনানো হয়। একই সঙ্গে কর্মসূচির সার্বিক অনুমতি ও আনুষঙ্গিক বিষয়গুলো সহজ করতে বিভিন্ন ছাত্র সংগঠন ও অন্যান্য সংশ্লিষ্ট দলগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরএ

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button