সর্বশেষ

হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় আহত আলিফকে দেখতে যান।

সেখানে তিনি আলিফের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার অগ্রগতি ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আহত আলিফকে সান্ত্বনা দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে তার আশু সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সাধারণ সম্পাদক মুফতি সানাউল্লাহ উপস্থিত ছিলেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button