সর্বশেষ

নিজের আসল ভিডিওকেই ‘এআই’ দাবি বিএনপি’র এমপি নাসেরের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত ভিডিও ও ছবিকে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তির মাধ্যমে তৈরি ও বিকৃত বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয়প্রতিপন্ন ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে চক্রান্তমূলকভাবে তাঁর মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এই ভুয়া ও আপত্তিকর ভিডিও তৈরি ও প্রচার করা হচ্ছে।

তবে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’-এর নিবিড় অনুসন্ধানে দেখা গেছে, ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবি—কোনোটিই এআই-জেনারেটেড নয়, বরং উভয়টিই আসল।বিষয়টির সত্যতা যাচাইয়ে তাঁরা ছবি ও ভিডিওর আলো-ছায়ার প্রসংগ, ব্যক্তির নড়াচড়া (Movement), শারীরিক গঠন এবং পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে দেখেছেন, যা স্বাভাবিক ও বাস্তব দৃশ্যের সাথেই সঙ্গতিপূর্ণ।

এছাড়া বিভ্রান্তি দূর করতে সিন্থআইডি (SynthID) এবং হাইভ মডারেশনের (Hive Moderation) মতো একাধিক অত্যাধুনিক এআই শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা করা হয়েছে। সেসব উন্নত প্রযুক্তির ফলাফলেও স্পষ্ট হয়েছে যে, প্রচার হওয়া ছবি কিংবা ভিডিওটি তৈরিতে কোনো এআই প্রযুক্তির ব্যবহার করা হয়নি।

source: Azadir Dak

Back to top button