News

বিদেশি এজেন্ট দিয়ে দেশ অস্থির করার অপচেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশি এজেন্ট দিয়ে দেশকে আবারও অস্থির করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৫ আগস্ট) সচিবালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের শপথ করতে হবে, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশের মানুষ বিপ্লবের ক্ষেত্রে বিশ্বের কাছে এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ৫ আগস্ট জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই।

এসময় ১৬ বছরের জুলাই শহীদের চিঠি পাঠ্যপুস্তকে প্রকাশ করা যেতে পারে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই চিঠিতে সর্বোচ্চ দেশপ্রেম প্রকাশ পেয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত এবং সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত হবে। জুলাই আন্দোলনে আহতদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। 

source: The Daily Campus

Leave a Reply

Back to top button