News

১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি: সচিবালয়ের সব গেট বন্ধ

জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে।

এমন পরিস্থিতিতে বিভিন্ন কাজে সচিবালয়ে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

তথ্যনুযায়, গেট বন্ধ থাকায় অনেককে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। প্রয়োজনীয় কাজে প্রবেশের আশায় তারা সচিবালয়ের বিভিন্ন গেটের সামনে ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া মিছিল জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়।

কর্মসুচিতে অংশ নিয়েছেন এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা।এর আগে জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি পালন শুরু করে ১১ দলীয় ঐক্য। রাজধানীর মুক্তাঙ্গনে বেলা ১১টার পর এই অবস্থান কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠান চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও তা উপেক্ষা করেই জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি চালিয়ে যান।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button