এক দিন ম্যানেজ করলে ৪ দিন ছুটি

আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে ২৮ ও ২৯ আগস্ট শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিন ছুটি পাওয়া যাবে।
যদিও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে। একইভাবে ২৭ আগস্টের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মস্থলের অনুমোদন প্রয়োজন হবে।
জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে অবশ্য এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার সঙ্গে যুক্তদের দায়িত্বের প্রয়োজনে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কাজ করতে হতে পারে।
এর আগে গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে একদিনের সাধারণ ছুটি ছিল। ওই সময়ও সরকারি চাকরিজীবীদের একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ম্যানেজ করে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিলের লম্বা ছুটি উপভোগের সুযোগ তৈরি হয়েছিল।
source: Asia Post