News

এবারের নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার এবং শবনম মুশতারী

আবদুল হাই শিকদার এবং শবনম মুশতারী© সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মাননা ‘নজরুল পদক-২০২৬’ পাচ্ছেন দুই নজরুল গবেষক আবদুল হাই শিকদার এবং সংগীতে নজরুল শিল্পী শবনম মুশতারী।
 
আগামী সোমবার (২৪ আগস্ট) নজরুলজয়ন্তী উদযাপনের বিশেষ পর্বে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ‘নজরুল পদক-২০২৬’ তুলে দেওয়া হবে।
 
গত বুধবার (১৯ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে পদকের জন্য তাদের মনোনীত করা হয়।
 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিবছর নজরুল বিষয়ে বিশেষ অবদান রাখা বিশিষ্টজনদের সম্মাননা হিসেবে ‘নজরুল পদক’ প্রদান করে থাকে। সাধারণত দুটি বিভাগে—নজরুল সংগীত ও নজরুল গবেষণায়—এই পদক দেওয়া হয়।
 
উল্লেখ্য, আবদুল হাই শিকদার একজন নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক। অন্যদিকে শবনম মুশতারী বাংলাদেশের স্বনামধন্য নজরুলসংগীত শিল্পী। নজরুলের সংগীত ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে এবার তাদের এই সম্মাননা দেওয়া হচ্ছে।
 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button