News

মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করল বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির© সংগৃহীত
মক্কা ডিফেন্স প্যাক্টে (প্রতিরক্ষা চুক্তি) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। 
 
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
 
তিনি বলেন, “মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে আমরা আগ্রহ প্রকাশ করছি। বাংলাদেশ এখন একটি স্বীকৃত দেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে আগ্রহ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন জায়গায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে।”
 
মক্কা চুক্তি নিয়ে আরও জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, “মক্কার সঙ্গে সবসময়ই বাংলাদেশের মানুষের হৃদয়ের সম্পর্ক রয়েছে। ইসলামিক নেশনসদের মধ্যে যদি একটি নিরাপত্তা চুক্তি হয়, তাহলে সেখানে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এটিকে সুদৃষ্টিতে দেখা হচ্ছে।”
 
উল্লেখ্য, গত ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কায় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষরিত হয়। ন্যাটোর আদলে তৈরি এই চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button