News

‘আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা দিতে পারছি না’ ব্যাংকে নিজের জমানো টাকা তুলতে না পেরে গ্রাহক

জরুরি প্রয়োজনে নিজেদের আমানতের টাকা তুলতে না পেরে চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। সোমবার (২৪ আগস্ট) ব্যাংকটিতে এসে জরুরি প্রয়োজনে টাকা না পাওয়ায় কান্না ও চিৎকার করতে দেখা গেছে কয়েকজন গ্রাহককে।

জানা যায়, দীর্ঘদিন আমানতের টাকা ব্যাংকে পড়ে থাকলেও সে টাকা পাওয়া যাচ্ছে না। ফলে সম্মিলিত পাঁচ ব্যাংকের গ্রাহকরা চট্টগ্রামের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন। 

এ সময় ভুক্তভোগী গ্রাহকদের একজন বলছেন, আমার মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা দিতে পারছি না, আমি টাকা তুলে দিতে পারছি না। 

আরেক গ্রাহক বলছেন, আমি হার্টের রোগী। আমি মরে যাবো এখন। আমার টাকা এখনই দিতে হবে। 

একজন নারী গ্রাহক বলছেন, আপনারািই তো চাচ্ছেন মেরে ফেলার জন্য । 

এ ছাড়া একজন নারী বিধবা গ্রাহক অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘অর্থমন্ত্রী আমির খসরু সাহেব, আপনাকে অবগত করতেছি। আমি আপনার চট্টগ্রামের একজন বিধবা মহিলা। আপনার বোন, আপনার মেয়ে, আপনার কন্যা, যেভাবে পারেন, আমার মতো বিধবা মহিলার পাশে এসে দাঁড়ান। না হলে অবস্থা কি হবে, সেটা আমি নিজেও জানি না।’

টাকা না পেয়ে তিনি বলেন, ‘আজ টাকা নিতে এসেছি। আমি সবকিছুর জন্য প্রস্তুত। দরকার হলে আমি এখানে মরে যাবো।’

source: The Daily Campus

Leave a Reply

Back to top button