News

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জ্বর ও ঠান্ডাজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত চার থেকে পাঁচ দিন ধরে জ্বর ও ঠান্ডায় ভুগছিলেন মন্ত্রী। শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তার পরিবারের পক্ষ থেকে দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এআরবি

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button