হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে: রাকিব

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এই দেশ থেকে খুনি শেখ হাসিনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রক্তপিপাসু ও খুনি হাসিনা আর এই দেশে ফিরতে পারবে না। ডিসেম্বরে কেন, কখনোই আর ফিরে আসবে এটা মানুষ বিশ্বাস করে না।
রোববার (২২ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই দেশে আর দিল্লির দাসত্বের রাজনীতি চলবে না। ডিসেম্বরে ছাত্রদলের বৃহৎ পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে ছাত্রদল দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিহাসের জাঁকজমক বিজয় দিবসের উৎসব উদযাপন করবে।
সরকারি সফর আলী কলেজের উপাধ্যক্ষ ড. মো. মাকসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, শেখ হাসিনার দেশে আসার কথাটি হাস্যকর। যারা গণহত্যা করে পালিয়েছে তাদের দেশে আসার সাহস নেই।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।
source: Barta Bazar