News

অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডে জড়িত ৪ আসামির ৩ আসামি স্বীকারোক্তি দিয়েছে।

কুমিল্লা আমলি আদালত-৬ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে এই স্বীকারোক্তি দিয়েছে। দীর্ঘ ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তিনজন স্বীকারোক্তি দিয়েছে বলে জানান পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টায় কুমিল্লা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ছাড়া মো. সিয়াম (১৯) নামে আরও একজন স্বীকারোক্তি দেননি পুলিশ জানিয়েছে তাকে আবারও রিমান্ড চাওয়া হবে।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিহত অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, আসামিরা ১৬৪ এর অধীনে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button