News

এক লাফে এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা, রাত থেকেই কার্যকর

গ্যাস সিলিন্ডার© সংগৃহীত

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

আজ রবিবার (৪ অক্টোবর) বিকেলে এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত দাম রাত থেকেই কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। ফলে ভোক্তাদের আগের দামের তুলনায় ২৫২ টাকা বেশি গুনতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে আগস্ট মাসে একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button