News

চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পুলিশ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালো পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগা। মঙ্গলবার রাত ৯টায় নগরীর টাইগারপাস এলাকায় অবস্থিত নগর ভবনে বগাকে গ্রেফতার করতে গেলে বাধার মুখে পুলিশ। এ সময় পুলিশ সদস্যদের নগর ভবনে ঢুকতে দেয়া হয়নি। পরে বগাকে গ্রেফতার না করেই ফিরে যেতে হয় পুলিশ সদস্যদের। খবরে পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে দুইজনকে হেনস্তা করেন মেয়রের অনুসারীরা।

পুলিশ জানায়, চসিক নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় খুলশী থানা পুলিশ। এ সময় নগর ভবনের চারদিক ঘিরে ফেলা হয়। তবে অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন নগর ভবনের ভেতরে প্রবেশ মেয়র তাঁকে পুলিশ সদস্যসহ চলে বলেন। 

একপর্যায়ে সন্ত্রাসী বগাকে গ্রেফতার না করেই নগর ভবন থেকে পুলিশ সদস্যদের চলে যেতে দেখা যায়। এ সময় নগর ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে বাধা দেন মেয়র। একপর্যায়ে মেয়রের অনুসারীরা উপস্থিত সাংবাদিকদের ধাক্কা দেয় এবং কয়েকজনের মোবাইল ফোন কেড়ে নেয়। 

ঘটনাস্থল ত্যাগ করার সময় গাড়ি থেকে চসিক মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আপনারা এখানে কি জন্য এসেছেন? সিটি করপোরেশনে একশ’ মানুষ আসবে। আপনারা চলে যান।’

এদিকে ঘটনার বিষয়ে জানতে ডিসি-উত্তর কার্যালয়ে যায় সাংবাদিকরা। এ সময় খুলশী থানার অফিসারসহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করেন। প্রায় তিন ঘন্টা পর রার পৌনে ১২টায় ডিসি-উত্তর কার্যালয়ে নেই বলে জানান কর্তব্যরত পুলিশ সদস্যরা। 

এ বিষয়ে একাধিকবার সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপনের সরকারি মোবাইল ফোন নাম্বারে ক্ষুদে বার্তা পাঠিয়ে এবং একাধিকবার কল করলেও রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ৪ সেপ্টেম্বর ভোরে খুলশীর ওয়্যারলেস মোড়  এলাকায় বগাকে গ্রেফতারে অভিযানে যায় পুলিশ। ওই সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে তার বাসার ভেতরের একটি গোপন পথ ব্যবহার করে পালিয়ে যায়।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button