News

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বজুড়ে প্রতিবছর এ দিনে দিবসটি পালন করা হয়। কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দেশে আয়োজন করা হয় সভা-সেমিনারসহ নানা সচেতনতামূলক কর্মসূচি।

এ বছর দিবসটির প্রতিপাদ্য, ‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। বাংলায় যার অর্থ, ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।

এ প্রতিপাদ্যের মধ্য দিয়ে কন্যাশিশুদের সুরক্ষায় বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি তাদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, সহিংসতা থেকে সুরক্ষা এবং নেতৃত্বের সুযোগ তৈরির মাধ্যমে মেয়েদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করা, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশ ঘটানো দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ে মেয়েদের জন্য সমান সুযোগ তৈরির বিষয়টিও গুরুত্ব পায় এ আয়োজনে।

২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী বছর, ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।

শু

source: Barta Bazar

Leave a Reply

Back to top button