News

সৌদি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সউদী আরবের রিয়াদ ও বিভিন্ন বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ হামলাকে একটি ‘অশুভ ও ন্যাক্কারজনক’ কাজ। এটার আমরা তীব্র নিন্দা জানাই। এধরনের কোন অশুভ কাজকে আমরা সমর্থন করিনা। তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে গতকাল দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যুদ্ধ কোনো সমধান নয়। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। তিনি সউদী আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন।

এদিকে তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে গতকাল সকালে দেশে ফিরেছেন জামায়াত আমির। বিমানবন্দরের ভিআইপি কক্ষে এসময় বিরোধীদলীয় নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্য নেতৃবৃন্দ।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button