News

এনআইডি নিবন্ধন ও সংশোধনে সচেতনতা বাড়াতে ভিডিও প্রচার করবে ইসি

সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন ও সংশোধন প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ভিডিওচিত্র প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মো. ইউসুফ-উর-রহমান স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

উদ্যোগের আওতায় প্রচার করা ভিডিওচিত্রে নতুন ভোটার হওয়া, জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের পদ্ধতি এবং সংশ্লিষ্ট সেবা কোথায় পাওয়া যাবে, তা তুলে ধরা হবে। পাশাপাশি এনআইডিতে থাকা ভুল সংশোধনের ক্ষেত্রে কী কী করণীয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হবে।

নির্বাচন কমিশনের এ উদ্যোগের লক্ষ্য হলো এনআইডি-সংক্রান্ত সেবা সম্পর্কে নাগরিকদের ধারণা স্পষ্ট করা এবং নিবন্ধন ও সংশোধন প্রক্রিয়ায় সচেতনতা বাড়ানো।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button