News

‘মাদক অভিযান নিয়ে থানার বিষয়ে আর না বলি’— সংবাদ সম্মেলনে ইশরাক

মাদকবিরোধী অভিযান পরিচালনার সুবিধার জন্য পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, যেখানে মাদকবিরোধী অভিযান চালিয়েছি, সেখানে পুলিশও যেতে ভয় পায়। তবে মাদক অভিযানের ক্ষেত্রে থানার বিষয়ে আর নাই বলি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। এ সময় পদত্যাগের সিদ্ধান্তের পেছনের কারণ ও পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ইশরাক।

ইশরাক হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, মাদকবিরোধী যুদ্ধ শুরু করেছো, চালিয়ে যাও। আমি মাদককে নির্মূল করতে চাই, এই জায়গা থেকে পুরো দৃষ্টি সরিয়ে দেয়া হয়েছে। নিজের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্রটি হাতে রেখেছিলাম। কিন্তু নানা মহলে এই বিষয়টিকে ভিন্নভাবে প্রচার করা হয়েছে।

তিনি বলেন, যেদিন অভিযানে যাই সেদিন সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছিলাম। কোন সময় তারা আসবে, সেটিও তাদের জানিয়ে দিয়েছিলাম। আমার সেখানে প্রবেশ করার পর প্রায় ২৫-৩০ জন লোক ছুটাছুটি শুরু করে। আর একদল আমাদের দিকে আসতে থাকে। ওই সময় আমার নিরাপত্তার জন্য যে অস্ত্র সেটি আমার সঙ্গে ছিল, সেটি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে হাতে রাখি, যাতে কোনোকিছু ঘটলে নিজেকে রক্ষা করতে পারি। কিন্তু কিছু গণমাধ্যমে ন্যারিটিভ তৈরি করে মূল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করা হয়েছে।

বিস্তারিত আসছে…

source: The Daily Campus

Leave a Reply

Back to top button