News

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

ইশরাক হোসেন© সংগৃহীত ও সম্পাদিত

মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। 

তিনি বলেছেন, ‘জমি দখল করতে বা চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। আমি নিরাপত্তার জন্য অস্ত্রটি আমার হাতে রেখেছিলাম।’

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। 

ইশরাক বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে মন্ত্রিসভা থেকে সেচ্ছায় পদত্যাগ করলাম। প্রধানমন্ত্রীর সাথে যখন দেখা করি তিনি আমাকে বলেছেন, মাদকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাও।”

তিনি বলেন, “এখন আমি আরও অ্যাগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং যুদ্ধ করব। অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে, যেটা হয়তোবা ফারদার কোনো বিতর্কের জন্ম দিতে পারে না।”

ইশরাক হোসেন বলেন, “জমি দখল করতে বা চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলাম। আমি নিরাপত্তার জন্য অস্ত্রটি আমার হাতে রেখেছিলাম।”

প্রসঙ্গত, পিস্তল হাতে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজধানীর গেন্ডারিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে ছয়জনকে আটক করা হয়। তবে অভিযানের সময় সংসদ সদস্যের অস্ত্র প্রদর্শনের বিষয়টি নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। 

এদিকে, এ ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। পরে আজ দুপুরে তিনি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা দেন। 

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button