News

আওয়ামী ফ্যাসিবাদের জনক শেখ মুজিবের রোষানলে পড়েছিলেন কবি ফররুখ আহমদ

মুসলিম উম্মাহর জাগরণ, ঐতিহ্য ও জাতীয় চেতনার স্বকীয় রূপকার, ইসলামী রেনেসাঁর মহান কবি ফররুখ আহমদের ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শোষণ, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে যার কলম সবসময় সত্যের পক্ষে সোচ্চার ছিল, স্বাধীনোত্তর বাংলাদেশে সেই মহান কবিকে তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের চরম নির্মমতা ও প্রতিহিংসার শিকার হতে হয়েছিল।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ইসলামের সুমহান আদর্শের কথা সোচ্চার কণ্ঠে তুলে ধরা এবং অন্যায়ের কাছে মাথা নত না করায় আওয়ামী ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমানের শাসন আমলে কবি ফররুখ আহমদকে চরম রাজনৈতিক রোষানলে পড়তে হয়। তাঁকে অন্যায়ভাবে ঢাকা বেতারের সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর্থিক অবরুদ্ধতা ও রাষ্ট্রীয় নিপীড়ন চাপিয়ে দিয়ে তাঁর পরিবারকে ঠেলে দেওয়া হয় চরম মানবিক বিপর্যয়ের মুখে।

ফ্যাসিবাদের এই নিপীড়নের ফল ছিল অত্যন্ত করুণ। অর্থের অভাবে তাঁর মেধাবী ছেলের ডাক্তারি পড়া বন্ধ হয়ে যায় এবং টাকার অভাবে বিনা চিকিৎসায় কবির এক সন্তান ইন্তেকাল করেন। পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করা কবি জ্যৈষ্ঠ মাসের তীব্র রমজানে অসুস্থ শরীর নিয়েও না খেয়ে রোজা রাখতেন বলে তৎকালীন বিভিন্ন বিবরণীতে উঠে এসেছে। অবশেষে ১৯৭৪ সালের ১৯ অক্টোবর (২৭ রমজান) চরম অভাব ও চিকিৎসার অভাবে নীরব ত্যাগের মধ্য দিয়ে ইন্তেকাল করেন এই কালজয়ী কবি।

ঘুমন্ত ও নিস্তেজ মুসলিম সমাজকে স্বাধিকার ও আকিদার চেতনায় জাগিয়ে তুলতে কবি ফররুখ আহমদ লিখেছিলেন তাঁর বিখ্যাত কালজয়ী কবিতা—

❝রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?

এখনো তোমার আসমান ভরা মেঘে?

সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে?

তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে;

অসীম কুয়াশা জাগে শুন্যতা ঘেরী।❞

১৯ অক্টোবর তাঁর মৃত্যুবার্ষিকীতে দেশের ইসলামপ্রিয় ও সচেতন নাগরিক সমাজ এই মহান কবিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে। ইতিহাস সাক্ষী, যে শাসকগোষ্ঠী সত্যের সৈনিক ও সাহিত্যিকদের ওপর এমন জঘন্য জুলুম-পীড়ন চালিয়েছিল, ইতিহাস তাদের চিরতরে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে; অন্যদিকে কবি ফররুখ আহমদ তাঁর অমর সৃষ্টি ও ঈমানী লড়াইয়ের মাধ্যমে আজও কোটি মানুষের হৃদয়ে ভাস্বর হয়ে আছেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button