News

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক হোসেন

গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুলছেন ইশরাক হোসেন।© ভিডিও থেকে নেওয়া

নিজের গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নিজ বাসা থেকে প্রেসক্লাবে যাওয়ার পথে তিনি নিজ হাতে লোগোটি খুলে ফেলেন।

এ সময় ইশরাক হোসেন বলেন, ‘দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি। বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে, তবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে।’

এর আগে গত শনিবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে ঢাকার গেণ্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে ‘মাদকবিরোধী অভিযানে’ অংশ নিতে দেখা যায়। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও আগ্নেয়াস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

রবিবার (১৮ অক্টোবর) দিনভর বিষয়টি আলোচনায় ছিল। এ ঘটনায় বিএনপির মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং সরকারের জন্যও তা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button