এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দলটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসিরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহকে। অন্যদিকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আন্তর্জাতিক যুগ্ম সদস্যসচিব হিসেবে আলাউদ্দীন মোহাম্মদ এবং কোষাধ্যক্ষসহ যুগ্ম সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন এস.এম. সাইফ মুস্তাফিজ। এছাড়া ২৪ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং বিভিন্ন বিষয়ের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী, সহ-সম্পাদকমণ্ডলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ডায়াসপোরা/প্রবাসী সাংগঠনিক সম্পাদক ও সহ-সম্পাদক পদের পাশাপাশি সাধারণ সদস্য পদ বণ্টন করে এই পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে।
source: Azadir Dak